সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা

বরগুনায় দ্বিতীয় স্ত্রীর মামলায় স্বামীসহ তৃতীয় স্ত্রী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে স্বামী ও তৃতীয় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলো- বরগুনা জেলার তালতলী উপজেলার চাউলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. শাফায়াতুল্লাহ ও তার তৃতীয় স্ত্রী সাদিয়া। জানা যায়, দ্বিতীয় স্ত্রী খাদিজা বাদী হয়ে ওই ট্রাইব্যুনালে গত বছরের ১৫ ডিসেম্বর স্বামী ও তার তৃতীয় স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।

তৃতীয় স্ত্রী সাদিয়ার সহায়তায় স্বামী শাফায়াতুল্লাহ দুই লাখ টাকা যৌতুক দাবি করে খাদিজাকে শারীরিক নির্যাতন করে। খাদিজা হাসপাতালে চিকিৎসা নিয়ে আদালতে মামলা করেন। খাদিজা বলেন, আমার স্বামী আগেও একটি বিয়ে করেছিল। প্রথম স্ত্রী যৌতুক দিতে না পারায় নির্যাতন করে তাকে তাড়িয়ে দেয়।

আমাকে বিয়ে করার পর আবার সাদিয়াকে বিয়ে করে। আমার স্বামী যৌতুকলোভী ও বিয়েপাগল। বারবার বিয়ে করে যৌতুকের লোভে। তার মতো পুরুষের শাস্তি হওয়া উচিত। আসামিপক্ষের আইনজীবী মো. জহিরুল হক নান্না বলেন, আদালতের আদেশ আমাদের মানতে হয়। তবে তৃতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রীর কাছে যৌতুক চাওয়া বিশ্বাসযোগ্য নয়।

আমরা আবার আদালতে জামিনের আবেদন করব। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বলেন, বিয়েপাগল পুরুষের শাস্তি হওয়া উচিত। আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় দ্বিতীয় স্ত্রীর মামলায় স্বামীসহ তৃতীয় স্ত্রী কারাগারে

আপডেট সময় : ০৪:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২