দর্শনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৬০ লিটার চোলাই মদসহ গ্রেফতার -০১
- আপডেট সময় : ০১:৫১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
প্রতিনিধি : মো:কামরুজ্জামান
দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) হারুন উর রশীদ পিপিএম, এএসআই(নিঃ) মোঃ মারুফুল ইসলাম, এএসআই (নিঃ), মোঃ শাহিন আলম, এএসআই(নিঃ) ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন কেরুজ মিলপাড়া গ্রামস্থ কেরু এন্ড কোং লিঃ এর অভ্যন্তরে ব্যাচেলর মেস এর পূর্ব পাশে ইটের সলিং রাস্তার উপর হতে ইং-০৭/০৩/২০২২ খ্রিঃ সময় দুপুর ১৩:১৫ ঘটিকার সময় ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন। জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ মিন্টু মন্ডল (৫০), পিতা-মৃত ওহাব মন্ডল, সাং-আজিমপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।


























