বাবুগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৫:২০:১১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২ ৮৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বিনম্র শ্রদ্ধা এবং উৎসাহ ও উদ্দীপনায় মধ্য দিয়ে বাবুগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ দিবস।
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ রত্তন আলী শরীফ। বাবুগঞ্জ উপজেলা শিশু বিষয়ক অফিসার মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) মোঃ আমানুল্লাহ আমান, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম সিকদার, সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল চিশতি, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বাবুল আকন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মান্নান হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোঃ আরিফুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন রুম্মান, চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাবুগঞ্জ থানা ও এয়ারপোর্ট থানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও ঐতিহাসিক ৭ মার্চ ভাষন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এছাড়াও সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোমবার সকাল ৯ টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


























