সংবাদ শিরোনাম ::
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

অবশেষে সিলেট বিমানবন্দর থেকে আকাশে উড়ল বাংলাদেশ বিমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: অবশেষে সিলেট বিমানবন্দর থেকে আকাশে উড়ল বাংলাদেশ বিমান বিমান। টানা ২৫ ঘন্টা পর আকাশে উড়তে সক্ষম হয়। সোমবার (৭ মার্চ) সকাল ১১টা ২৪ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেটের ওসমানী বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি।
সূত্রে উল্লেখ্য যে, রোববার সকাল ১০ টায় এই ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর ছাড়ার কথা ছিল। তবে পাখির সাথে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ে বিমানের বিজি-২০১ এয়ারক্রাফটের ইঞ্জিন। পরে ফ্লাইটটি বাতিল করা হয়। এতে বিপাকে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ জন যাত্রী।
সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, একটু আগেই ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে গেছে।
তিনি বলেন,রোববার রাতেই বিমানের বিকল্প এয়ারক্রাফট সিলেটে এসেছিলো। কিন্তু তখন হিথরো বিমানবন্দরে ল্যান্ডিংয়ের জায়গা খালি পাওয়া যায়নি। এরপর ফ্লাইটটি বাতিল করা হয়। আর যাত্রীদের মধ্যে যারা বাসায় যেতে চান তারা বাসায় ফিরে যান, বাকিদের হোটেলে রাখা হয়। সোমবার হিথরো বিমানবন্দরের ল্যান্ডিং স্পেস পাওয়ার সাথে সাথেই ফ্লাইটটি উড্ডয়ন করে।
বিমানবন্দর ব্যবস্থাপক বলেন, সিলেট থেকে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় হিথরো থেকে ফিরতি ফ্লাইটও নির্ধারিত সময়ে আসতে পারবে না। আসতে একদিন দেরি হতে পারে।
ইঞ্জিন বিকল হওয়া এয়ারক্রাফটটি মেরামত করে সকালে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, রোববার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইট লন্ডন যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানতে পারেন, উড়োজাহাজের সাথে পাখির ধাক্কা লেগেছে। ইঞ্জিন কাজ না করায় বিমানবন্দরেই আটকে থাকে এয়ারক্রাফটটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে সিলেট বিমানবন্দর থেকে আকাশে উড়ল বাংলাদেশ বিমান

আপডেট সময় : ০৯:১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২