সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক শ্বাসরুদ্ধকর অভিযান শেষে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাহাদ আলী(১২)উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চুয়াডাঙ্গা’র দামুড়হুদা থানাধীন নতুন হাউলী গ্রামের আব্দুর রাজ্জাক পুলিশ সুপার মহোদয়ের নিকট হাজির হয়ে জানান যে, তার একমাত্র পুত্র মোঃ রাহাদ আলী(১২) দামুড়হুদা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। গত ০৫.০৩.২০২২ খ্রিঃ তারিখ বিকাল ০৫:৩০ ঘটিকায় উক্ত মাদ্রাসা হতে মাদ্রসার অন্যান্য ছাত্রদের সাথে ওয়াদুদ শাহ ডিগ্রী কলেজ খেলাধুলা করতে যায়। মাদ্রাসার সকল ছাত্র খেলাধুলা শেষে ফিরে আসলেও তার ছেলে রাহাদ আলী মাদ্রাসায় ফিরে আসেনি। ঘটনার সংবাদ শুনে নিখোঁজ রাহাদ আলী’র আত্নীয়-স্বজন মাদ্রাসায় ছুটে এসে ছাত্রদের জিজ্ঞাসাবাদ করলে কেউ কোন সদুত্তর দিতে পারে না। পরবর্তীতে দামুড়হুদা মডেল থানায় ছেলে হারানো ঘটনা সংক্রান্তে একটি সাধারণ ডায়েরী করে।

জনাব মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা), পুলিশ সুপার, চুয়াডাঙ্গা তাৎক্ষণিকভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গাকে দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। জনাব আবু তারেক,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)এবং জনাব কনক কুমার দাস,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্)মহোদয়ের সহযোগীতায় চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমের আন্তরিক প্রচেষ্টায় শ্বাসরুদ্ধকর অভিযান শেষে অবশেষে চুয়াডাঙ্গা সদর থানাধীন নূরনগর কলোনীপাড়া থেকে সুস্থ্য অবস্থায় নিখোঁজ রাহাদ আলীকে উদ্ধার করতে সক্ষম হয়।

নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাহাদ আলীকে উদ্ধার পূর্বক উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শ মোতাবেক তাঁর পরিবার ও নিকট আত্নীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়। এ সময় রাহাদ আলী’র পরিবার ও আত্নীয় স্বজন আনন্দে আপ্লুত হয়ে পড়েন।নিখোঁজ রাহাদ আলীকে পুলিশ সুপারের আন্তরিক সহযোগীতায় এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত ফিরে পেয়ে পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতঘ্নতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক শ্বাসরুদ্ধকর অভিযান শেষে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাহাদ আলী(১২)উদ্ধার

আপডেট সময় : ০২:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২