সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বানারীপাড়ার সাবেক ইউএনও আ. আলীম খান ওয়ারেশী আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমানে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এডিসি জেনারেল আব্দুল আলীম খান ওয়ারেশী (৫১) আর নেই। আজ ৫ মার্চ শনিবার ভোর ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। বেলা ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ সিরাগঞ্জের শাহজাহাদপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবির,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪ তম ব্যাচের কর্মকর্তা আব্দুল আলীম থান ওয়ারেশী ২০১১ সালের ৮ আগষ্ট বানারীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে ২০১৩ সালের ২৯ জানুয়ারী বদলী হয়ে যান। ওই সময় তার স্ত্রী সাবিহা কবির বানারীপাড়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালণ করেন। বানারীপাড়ায় ইউএনও হিসেবে দায়িত্ব পালণকালীণ সময়ে তার সুমিষ্ট ব্যবহার,মানবিকতা,ন্যায়পরায়নতা ও কর্তব্যনিষ্ঠা এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে তিনি সবার আপনজন হয়ে ওঠেন। স্ত্রীসহ তার বদলীজনিত বিদায়ে সবাইকে অশ্রুসজল করেছিল। তার এ অকাল মৃত্যুর খবরে বানারীপাড়াবাসী গভীর শোকাহত। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন, সহ-সভাপতি কাওসার হোসেন ও কেএম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,ইউএনও’র অফিস সহকারি মতিউর রহমান প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ার সাবেক ইউএনও আ. আলীম খান ওয়ারেশী আর নেই

আপডেট সময় : ০৮:৪৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২