সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

কোর্টের কাগজ দেখানোর পর জায়েদকে শপথ পড়ালেন কাঞ্চন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
এফিডিসিতে আজ ৪ মার্চ, শুক্রবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নিয়েছেন জায়েদ খান। তার সঙ্গে শপথ নিয়েছেন সহসভাপতি পদে ডিপজল, আন্তর্জাতিক সম্পাদক পদে জয় চৌধুরী, সদস্য পদে অরুণা বিশ্বাস, সুচরিতা।

হাইকোর্ট গত মঙ্গলবার জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে রায় প্রকাশ করেছে। সেই রায়ের প্রেক্ষিতেই আজ শপথ নিলেন জায়েদ।

তবে শপথের আগে জায়েদের পক্ষে হাইকোর্টের রায়ের কাগজ দেখতে চান ইলিয়াস কাঞ্চন। সেই কাগজ দেখিয়েই শপথ পড়িয়েছেন তিনি।

এ কথা জানিয়ে ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, ‘জায়েদ গতকাল আমাকে তার উকিলের প্যাডে মামলার রায়ের একটা কপি দেখিয়েছিলো। আমি তাকে রায়ের সার্টিফাইড কপি দেখাতে বলি। আজকে সে তা দেখয়েছে৷ তাই আমি তাকে শপথ পড়ালাম।’

এর আগে ৬ ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক পদে নিপুণকে শপথ পড়িয়েছেন ইলিয়াস কাঞ্চন। সে প্রসঙ্গ উঠলে তিনি আজ বলেন, ‘আগেরটাও বৈধ ছিলো। তাই নিপুণকে পড়িয়েছিলাম। এখন যেহেতু কোর্টের রায় হয়েছে তাই এটাও মানতে হচ্ছে। আইন অমান্য করার উপায় নেই।’

বাকি যারা এখনো শপথ নেননি তাদের সম্পর্কে কাঞ্চন জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শপথ বাধ্যতামূলক নয়। তবে কমিটির তিনটি বৈঠকে টানা উপস্থিত থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোর্টের কাগজ দেখানোর পর জায়েদকে শপথ পড়ালেন কাঞ্চন

আপডেট সময় : ১২:১৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২