সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঝালকাঠি সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন লক্ষ টাকা অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে বৃহস্পতিবার রাত ১১টায় অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন নলছিটি পাওতা গ্রামের মৃত ইনছান উদ্দিন হাওলাদার এর পুত্র মোস্তফা( ৬০),
ভোলার মুজাম্মেল মাতুব্বরের ছেলে নাহিদ (২০), নলছিটি প্রেমহার গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম( ২৫), নলছিটি কুমারখালী এলাকার কবির সরদারের ছেলে ইমরান হোসেন( ২০), নলছিটি উত্তমপুর এলাকার আবুল সরদারের ছেলে শাহিন সরদার( ২০) বরিশাল জাগুয়া এলাকার মৃত আক্কেল আলী মুন্সীর ছেলে রাজিব মুন্সি( ৩৮)।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনডিসি বশির গাজী এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন এর যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনডিসি বশির গাজী বলেন, আমাদের কাছে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ সুগন্ধা নদী থেকে অবৈধভাবে রাতের আধারে বালু উত্তোলন করে নিয়ে যায় অবৈধ বালু ব্যবসায়ীরা ।সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হঠাৎ আমরা অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে আটক করি। ভ্রাম্যমাণ আদালতে অপরাধীরা অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।
আটককৃত ৬ জন ভ্রাম্যমাণ আদালতে নগদ ৩ লক্ষ টাকা বুঝিয়ে দিয়ে মুক্তি পান।
তিনি আরো বলেন ঝালকাঠিতে অবৈধভাবে কোথাও নদী থেকে বালু উত্তোলন করা যাবে না। আপনারা অবৈধ ব্যবসা বন্ধ করুন সরকারি নির্দেশনা মেনে চলুন।
অবৈধ বালু ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না।আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন লক্ষ টাকা অর্থদণ্ড

আপডেট সময় : ০৬:০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২