সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

এরশাদ শিকদারের মেয়ে প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রাজধানীর গুলশান থানার সুবাস্তু টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে এরশাদ শিকদারের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-জান্নাতুল নওরিন এশা (২২)। শুক্রবার ভোরে পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মা সানজিদা নাহারের দাবি, প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে জান্নাতুল।

এরশাদ শিকদার একজন সিরিয়াল কিলার ছিলেন। খুনের দায়ে তার মৃত্যুদণ্ড হয়।

জান্নাতুলের মা সানজিদা নাহার বলেন, প্লাবণ ঘোষ নামে এক ছেলের সঙ্গে জান্নাতুলের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে তারা দুজনেই বাইরে দেখা করে। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে জান্নাতুল বাসায় প্রবেশ করে তার কক্ষে যায়। এসময় সে তার মাকে জানায় প্লাবণের সঙ্গে তার ঝগড়া হয়েছে। এরপরেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে।
তিনি আরও বলেন, ভোর ৫টা ২৯ মিনিটে প্লাবণ আমাকে ফোন দিয়ে বলে জান্নাতুল তার ঘরে গিয়ে কোন অঘটন ঘটাতে পারে, আপনি খোঁজ নেন। এরপর আমি ঘরে ঢুকে দেখি সিলিং ফ্যানের সঙ্গে আমার মেয়ে ঝুলছে। এরপরই তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। নামানোর সময় কোন সাড়াশব্দ ছিল না তার। হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
জান্নাতুলের ফুফাত ভাই রুশো জানান, জান্নাতুল সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। এর পর কোভিডে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোথাও ভর্তি হয়নি। সুবাস্তু টাওয়ারে মায়ের সঙ্গে থাকতেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, জান্নাতুল এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। গতকাল তার প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে এমনটি করেছে বলে ধারণা করা হচ্ছে।

গুলশান থানার এসআই অহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এরশাদ শিকদারের মেয়ে প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা

আপডেট সময় : ১২:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২