সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বিএনপির দুই শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিকালে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দলটির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছে।

বুধবার রাতে হামলার ঘটনায় আহত সুধারাম থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মোজাফফর আলী বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

মামলায় এজাহারভুক্ত আসামি জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে বুধবার রাত তিনটার দিকে জেলা শহরের কলেজ পাড়া এলাকার বাড়ী থেকে গ্রেপ্তার করেছে সুধারাম থানার পুলিশ। সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের করা ওই মামলায় জেলা যুবদল সভাপতি সাবের কে প্রধান এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে দ্বিতীয় আসামি করে ২৬ জনের নাম উল্লেখ করে এবং ২০০/২৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসবে বুধবার বিকালে নোয়াখালী জেলার বিএনপির উদ্যোগে নোয়াখালী প্রেস ক্লাব চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিকাল ৪টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদ সড়কদিয়ে বিএনপির নেতা কর্মীরা মিছিল করে সমাবেশ স্থলে আসার পথে পুলিশ বাধা দেয়। এই নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক কর্মকর্তাসহ তিন পুলিশ এবং বিএনপির ৭জন আহত হয়।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, বুধবার বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করেনি, বরং পুলিশই বিনা কারণে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে এবং নেতা-কর্মীদেরকে ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে। এতে দলের ৬-৭জন নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপিকে কোণঠাসা করার জন্য পুলিশ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় একটি সাজানো মামলা দায়ের করেছে, যা খুবই নিন্দনীয়। মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে দলের নেতা কর্মীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

জানতে চাইলে সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার বিকেলে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়, একই সঙ্গে ককটেল হামলা চালায় বিএনপির নেতা কর্মীরা। এতে পুলিশের একজন এসআইসহ তিনজন পুলিশ ইটের আঘাতে আহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় বুধবার দিবাগত রাতে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় এজাহারভুক্ত আসামি জেলা যুবদলের নেতা নুরুল আমিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির দুই শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১০:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২