সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সাকিব আল হাসানের নায়িকা হতে চান পরীমণি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় এই ম্যাচটি দেখতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। মূলত তার অভিনীত ‘মুখোশ’ সিনেমার মুক্তি উপলক্ষে ছবিটির প্রচারণার জন্যই মাঠে হাজির ছিলেন এই নায়িকা।

মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রিয় এই নায়িকা। এ সময় পরীকে প্রশ্ন করা হয়, সাকিবের জীবনী নিয়ে তো চলচ্চিত্র হচ্ছে। সেখানে অভিনয়ের ইচ্ছে আছে কি? উত্তরে পরীমনি বলেন, সেটা নির্ভর করে ব্যাটে বলে মিলে যাবার মতো। অফার আসলে নায়িকা হতে রাজি তিনি।

এর আগে পাকিস্তান সিরিজের সময় মিরপুর শেরে বাংলার প্রেসবক্সে গিয়ে সাকিব আল হাসানের বায়োপিক বানানোর একটা ঘোষণা দিয়েছিলেন ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জী।

পরবর্তীতে এক সাক্ষাতকারে সাকিব জানান, এমন কোনো বায়োপিক হলে নিজের ভূমিকায় নিজেই অভিনয় করতে চান। আর আজ পরীমনি বললেন, তিনি সাকিবের বায়োপিকে নায়িকা হতে রাজি!

মাঠে সাংবাদিকদের কাছে আজ পরীমণি জানান, ক্রিকেট খুব একটা দেখেন না তিনি। তবে সাকিবের ভক্ত। সাকিবকে অনুসরণও করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিব আল হাসানের নায়িকা হতে চান পরীমণি

আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২