বাবুগঞ্জে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ অবহিতকরণ কর্মশালা
- আপডেট সময় : ০৪:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৭৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সর্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে বুধবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ আব্দুস সালাম।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন,
বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন রাঢ়ী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন আহমেদ প্রমূখ।


























