সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

ঝালকাঠিতে পুলিশ ও ছাত্রলীগের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির সমাবেশে ছাত্রলীগ ও পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। ছাত্রলীগের হামলায় শহর ছাত্রদলের আহবায়ক মনোয়ার হোসেন রানা ও সদস্য সচিব সুমন মন্ডল আহত হয়।
বুধবার বেলা ১২টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিনসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশ শুরু করে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে আসলে পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দেয়। এতে পণ্ড হয়ে যায় বিএনপির সমাবেশ।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, চাল, ডাল, তেল ও গ্যাসসহ দ্রব্যমূল্যে ঊর্ধগতির প্রতিবাদে বুধবার ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান নিলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। সমাবেশের শুরুতেই ছাত্রলীগ মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসলে পুলিশ দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্রলীগের হামলায় দুই ছাত্রদল নেতা আহত হয়। সমাবেশ করতে না পেরে বরিশালে ফিরে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পুলিশের বাধা ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিল না। এর পরেও তারা কর্মসূচি করতে চাইলে, পুলিশ তাদের সরিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে পুলিশ ও ছাত্রলীগের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড

আপডেট সময় : ০৪:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২