ঘোড়াঘাটে ৩য় শ্রেনির কর্মচারীদের কর্ম বিরতি
- আপডেট সময় : ০৪:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৮২ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ও বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি, দিনাজপুর জেলা শাখার নির্দেশে, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের প্রধানমন্ত্রীর অনুমোদিত পদবী পরিবর্তন ও উন্নত বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে, কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি কর্মবিরতি পালন করে। সার দেশের ন্যায় এই কর্ম সুচীর ্অংশ হিসেবে ১লা মার্চ মঙ্গলবার ঘোড়াঘাট উপজেলার কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি কর্মবিরতি পালন করে। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের হিসাব সহকারী নারায়ন চন্দ্র ভট্টাচার্য্য, অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর মোঃ সাইফুল আলম, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মোঃ মোশারফ হোসেন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মোঃ তোফাজ্জল হোসেন, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী জুলফিকার আলী, নাজির কাম-ক্যাশিয়ার মোঃ রোকুনুজ্জামান নয়ন,সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ রতন ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে মাঠ প্রশাসনের কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও পদমর্যাদা বৃদ্ধি এবং বেতন গ্রেড পরিবর্তনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।


























