সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাশিয়াকে বহিষ্কার করলো ফিফা-উয়েফা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে। ফলে আগামী বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে গেলো দেশটির। ইউক্রেনে হামলার জেরে এ সিদ্ধান্ত নিয়েছে ফুটবল বিশ্বের প্রভাবশালী সংগঠন দুটি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা দুটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। খবর গার্ডিয়ানের।

নিষেধাজ্ঞার ফলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলতে পারবে না রাশিয়ার ছেলেদের দল। ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না তাদের মেয়েরা।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়ান ও বেলারুশের অ্যাথলেটদের নিষিদ্ধ করার ডাক দেওয়ার পর এ সিদ্ধান্ত নিল ফিফা ও উয়েফা।

ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়, ফিফা ও উয়েফা আজ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার যেকোনো দল, সেটা জাতীয় দল কিংবা ক্লাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের আক্রান্ত মানুষজনের সঙ্গে ফুটবল পুরোপুরি একাত্মতা পোষণ করছে। দুই সংস্থার সভাপতি আশা করছেন, শিগগির পরিস্থিতিতে বড় উন্নতি আসবে। তাহলে ফুটবল আবারও জনগণের মধ্যে ঐক্য ও শান্তির প্রতীক হয়ে উঠতে পারবে।

এর আগে, বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও রাশিয়ার মুখোমুখি হতে অস্বীকৃতি জানায় পোল্যান্ড। প্লে-অফের একই পথে থাকা অন্য দুই দল চেক প্রজাতন্ত্র ও সুইডেনও রাশিয়ার সঙ্গে খেলতে আপত্তি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়াকে বহিষ্কার করলো ফিফা-উয়েফা

আপডেট সময় : ০৩:১৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২