অনিয়মের অভিযোগ পেলে কোনো ছাড় নয় সোজা যেতে হবে জেলে। জেলা প্রশাসক জোহর আলী
- আপডেট সময় : ০৫:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ১০৭ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি : জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলার টিসিবি ডিলারদের নিয়ে পবিত্র রমজান মাসে ঝালকাঠি জেলার ৫৮ হাজার হতদরিদ্র মানুষের মাঝে টিসিবির পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা প্রশাসক এর সভাপতিত্ব প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার শাহ আলম, উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন , ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি বসির গাজী ।
জেলা প্রশাসক মো :”জোহর আলী বলেন ঝালকাঠি জেলায় ৪৫ জন ডিলারের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে হতদরিদ্রদের মাঝে তৈল ,চিনি ,ডাল ,টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। সরকার এক কোটি লোককে কম দামে টিসিবির পণ্য বিতরণ করবে সেই লক্ষ্যে ইউপি চেয়ারম্যান ও মেম্বার এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলর করোনাকালীন যেসব হতদরিদ্রদের মাঝে সরকারের ২৫শত টাকা বিতরণ করেছেন সেই সকল হতদরিদ্র পরিবার পারিবারিক কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়াও আরো কিছু হতদরিদ্রের তালিকা করা হচ্ছে তালিকা অনুযায়ী তাদের মাঝে পারিবারিক কার্ড বিতরণ করা হবে।
এই কার্ড দেখিয়ে টিসিবি ডিলার এর কাছ থেকে টিসিবির পণ্য ক্রয় করতে পারবে।
জেলা প্রশাসক মোঃ জোহর আলী টিসিবি ডিলারদের উদ্দেশ্যে বলেন আপনাদের বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ এসেছে আপনারা সতর্ক হোন। আপনারা যদি কোনো অনিয়ম করেন আপনাদের আর ছাড়দেয়া হবে না ।আপনাদের অনিয়মের অভিযোগ পেলে আপনি যতই ক্ষমতাধর ব্যক্তি হন না কেন আপনাকে জেনে যেতে হবে।
তিনি আরো বলেন রমজানে টিসিবির পণ্য বিক্রি করা সেটাও জনগণের সেবা। সরকার অনেক ভর্তুকি দিয়ে এই সব পণ্য বিক্রি করতেন জনগণের সুবিধার্থে আপনারা সঠিক নিয়মে যাদের কাছে কার্ড থাকবে তাদের কাছে টিসিবির পণ্য বিক্রি করবেন । কার্ড ছাড়া কারো কাছে টিসিবির পণ্য বিক্রি করবেন না।


























