সংবাদ শিরোনাম ::
কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা

ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণ মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনের নাম মামলার এজাহারে রয়েছে। সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জসিম সরদারের ছেলে রাব্বি, নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রনি, পিরোজপুরের কাউখালী উপজেলার মাহাজ উদ্দিনের ছেলে নাছির,কৃষ্ণকাঠি এলাকার মোফাজ্জেল হাওলাদারের ছেলে চানমিয়া।

এরআগে গত রোববার রাতে ওই স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে (আবাসিক হোটেল) রাতভর গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ওই ছাত্রীর মা বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পরপরই চরজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) সকালে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সাথে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি ওই ছাত্রীর মোবাইলেফোন করে তাকে বাসা থেকে ডেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে রাতভর বোডিংয়ের ম্যানেজার চানমিয়াসহ মামলার আসামিরা গণধর্ষণ করে। পরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে এ ঘটনা জানায়। ঘটনা শুনে ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় মামলা করেন।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ৪

আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২