সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১২টায় আলোচনায় বসবে রাশিয়া ও ইউক্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ইউক্রেনের সঙ্গে রাশিয়া স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আলোচনার টেবিলে বসতে পারবে বলে জানিয়েছেন দেশটির প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি। দেশটির বার্তা সংস্থা তাসের খবরে এ তথ্য জানানো হয়। বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক হবে।

ভ্লাদিমির মেদিনস্কি বলেন, ‘আমরা মাত্রই খবর পেলাম, ইউক্রেনের প্রতিনিধিদল এক ঘণ্টার মধ্যে পৌঁছাবে। তাই আমরা ১২টা নাগাদ আলোচনার টেবিলে বসতে পারব।’

ভ্লাদিমির মেদিনস্কি আরও বলেন, ‘আমরা সারা রাত জেগে তাদের অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত রাতভর তারা একাধিকবার তাদের আসার সময় পরিবর্তন করেছে।’

এদিকে আল-জাজিরার খবরে বলা হয়, ইউক্রেনের প্রতিনিধিদলটিও আলোচনা করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে।

কিয়েভ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ, প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকসহ অনেকেই রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার।

গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেন সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের একটি প্রতিনিধিদল প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে শর্তহীন বৈঠকে বসবে বলে আমরা একমত হয়েছি।’

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বেলারুশে আলোচনায় বসতে রাজি হননি। তাঁর ভাষ্যমতে, রাশিয়া যদি বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা না চালাত, তাহলে দেশটিতে আলোচনা নিয়ে আপত্তি করতেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২টায় আলোচনায় বসবে রাশিয়া ও ইউক্রেন

আপডেট সময় : ১১:০০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২