বাকেরগঞ্জে এসিল্যান্ডের ক্রেতা সেজে ব্যবসায়ীদের জরিমানা
- আপডেট সময় : ০৮:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ৭০ বার পড়া হয়েছে

মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক সদ্যবেশী ক্রেতা সেজে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে ৪জন মুদি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত দামে সোয়াবিন তেল বিক্রয় করে সাধারণ মানুষকে জিন্মি করে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে তিনি রবিবার উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দুপুর থেকে সদ্যবেশী ক্রেতা সেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। একই সাথে তিনি সোয়াবিন তেলের অতিরিক্ত দাম না রাখতে ব্যবসায়ীদের সচেতন করে দেন। অন্যথায় তিনি আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করেন। অভিযানের বিষয় তিনি সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কয়েকদিন ধরেই দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় সোয়াবিন তেলসহ নিত্যপন্য সামগ্রী বিক্রিতে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই তিনি অভিযান চালিয়ে বিভিন্ন দোকানে ক্রেতা সেজে বোতলের গায়ে লেখা মূল্য ঘষামাজা করে উঠিয়ে ফেলার অভিযোগে জরিমানা করেন।
বর্তমানে বোতলজাত সোয়াবিন তেল ২০০ টাকা ও খোলা সোয়াবিন তেল ১৯৫ টাকা করে বিক্রি করা হচ্ছে। অথচ সরকারি নির্ধারিত মূল্য বোতলজাত ১৬৫ ও খোলা সোয়াবিন তেল ১৫৫ টাকা। অতিরিক্ত মূল্য রাখার বিষয় ব্যবসায়ীরা সুনির্দিষ্ট কোনো কারন দেখাতে না পারায় তাদের এ জরিমানা করা হয়।

























