সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

লুকাশেঙ্কো বললেন, কঠোর নিষেধাজ্ঞা রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দেবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে পশ্চিমাদের সতর্ক করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়াকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ দিকে ঠেলে দিতে পারে।

রোববার স্থানীয় সংবাদমাধ্যমকে লুকাশেঙ্কো বলেন, এখন রাশিয়ার ব্যাংক খাতের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা হচ্ছে। গ্যাস, তেল, সুইফট- সব মিলিয়ে তা যুদ্ধের চেয়ে ভয়াবহ। এসব রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আর এর চূড়ান্ত ফল হিসেবে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে। খবর আরটি’র।

রাশিয়ার সেনারা ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো নিন্দা জানাচ্ছে। এ ছাড়া দেশগুলো মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লুকাশেঙ্কো বললেন, কঠোর নিষেধাজ্ঞা রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দেবে

আপডেট সময় : ০৬:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২