বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ, পরিদর্শনে সিভিল অ্যাভিয়েশন প্রশাসন
- আপডেট সময় : ০৭:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ৮৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ, উন্নয়ন মূলক কাজের অগ্রগতি এবং রাক্ষুসে সুগন্ধা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথরিটির সদস্য (প্রশাসন) মিজানুর রহমান।
সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং সার্বিক উন্নয়নের দিকনির্দেশনা মূলক ঘোষণা দেয়ার পরপরই নড়েচড়ে বসে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথরিটি।
তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বরিশাল বিমানবন্দরের সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সুগন্ধা নদীর ভাঙ্গন পরিদর্শন করে প্রতিরোধে দ্রুত বাবস্থা নেয়ার আশ্বাস দেন মিজানুর রহমান।
এসময়ে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বরিশাল বিমানবন্দর ব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার প্রমূখ।


























