সংবাদ শিরোনাম ::
চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটের শেখঘাট থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট ঃ সিলেটের শেখঘাট এলাকা থেকে শরিফ নামের কিশোরে ঝুলন্ত দেহ উদ্ধার উদ্ধার করেছে স্থানীয়রা। তাৎক্ষনিক ওই কিশোরকে সিলেট এম.এজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে (২৭ ফেব্রুয়ারী) রোববার দুপুর ১টার দিকে।
খবর পেয়ে দুপুর দেড়টার দিকে সিলেটে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরবর্তীতে ওসমানী হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখার (বিকেল ৩টা) সময় লাশের ময়না তদন্ত চলছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফ সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৌলাপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তারা নগরীর শেখঘাট এলাকার শুভেচ্ছা-২৯৭ বাসার মালিক মবশ্বির আলীর কলোনিতে থাকতেন। শরিফের বাবা মোস্তফা দিনমজুর ও তার মা বাসা-বাড়িতে কাজ করতেন। মাসখানকে আগে শরিফের বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর শরিফের মা তাকে যে কোনো কাজে লেগে পড়তে বলেন। সর্বশেষ রোবাবর সকালে শরিফকে তার মা শাসিয়ে কাজে চলে যান। পরে বেলা ১টার দিকে শরিফ ঘরের দরজা লাগিয়ে তীরের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয়। প্রতিবেশিরা বিষয়টি বুঝতে পেরে ঘরের চালার টিন খুলে তার নিথর দেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শরিফকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের শেখঘাট থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২