সংবাদ শিরোনাম ::
কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট

সংলাপ ছিলো আইওয়াশ। নতুন সিইসি চরম বিতর্কিত -পীর সাহেব চরমোনাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হসেন ঝালকাটি প্রতিনিধি

নির্বাচন নিয়ে সরকারের সকল উদ্যোগ জনগণের নিকট আইওয়াশ বলে প্রমাণিত হয়েছে। নতুন সিইসি হাবিবুল আউয়াল সচিব থাকা অবস্থায় বিতর্কিত ছিলেন। এমন বিতর্কিত ব্যক্তি জাতিকে আর কিইবা উপহার দিবেন?

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২২ বরিশাল চরমোনাই মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সিইসি নিয়ে উপর্যুক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সাথে যে প্রতারণা শুরু করেছে, জনগণ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। ছলনা করে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না।

পীরসাহেব চরমোনাই বলেন, ছাত্র সংগঠনগুলোকে কায়েমী স্বার্থবাদীরা রাজনৈতিক ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তাদের চরিত্র রক্ষার জন্যই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আত্মপ্রকাশ হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলগত ধর্ষণের ঘটনা বাংলাদেশের নিরাপত্তাহীনতার লজ্জিত চিত্রকে উপস্থাপন করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চরম নিন্দনীয়। ছাত্র-গণজমায়েত থেকে তিনি ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবী করেন এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

ছাত্র গণজমায়েতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী প্রমূখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংলাপ ছিলো আইওয়াশ। নতুন সিইসি চরম বিতর্কিত -পীর সাহেব চরমোনাই

আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২