বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন হাফিজুর রহমান
- আপডেট সময় : ০৭:৫৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ১৩০ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য এডহক কমিটি গঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল এর মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ নং ধারা অনুযায়ী চার সদদ্যের এ অন্তবর্তীকালিন এডহক কমিটি ৬মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি ১৭-০২-২২ হইতে ১৬-০৮-২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত ৬ মাসের জন্য কার্যকর হবে।
উক্ত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হলেন বাবুগঞ্জের কৃতি সন্তান মোঃ হাফিজুর রহমান।
জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য জাহিদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মোঃ চুন্নু হাওলাদার, পদাধিকারবলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসলাম মিয়া।
রোববার বেলা ১১ টায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে নতুন এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক ও কমটির সদস্য সচিব মোঃ ইসলাম মিয়া সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এডহক কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান বলেন, বোর্ড কর্তৃক আমাকে সভাপতি মনোনীত করা হয়েছে। আমি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি সাধ্যমতো চেষ্টা করো এবং বিদ্যালয়েকে একটি মডেল বিদ্যালয়ে পরিনত করবো।

























