সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইউক্রেনীয় নারীদের দিকেও নজর দেয় রুশ সেনারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউক্রেনে হামলা চালানোর আগে দেশটির নারীদের প্রতি নজর দিয়েছিল রাশিয়ার সেনারা। একদিকে অভিযানের প্রস্তুতি, অন্যদিকে ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে সুন্দরী নারীদের আকৃষ্ট করার চেষ্টায় লিপ্ত ছিলেন তারা। খবর নিউইয়র্ক টাইমসের।

এ বিষয়ে ইউক্রেনের ৩৩ বছর বয়সী দাশা সিনেলনিকোভা বলেন, হামলার আগে গত মঙ্গলবার যখন রুশ সেনারা ইউক্রেনের পাশে সৈন্য সমাবেশ করছিল তখন আন্দ্রেই, আলেপান্ডার, গ্রেগরি, মিখাইল- এসব নামে রুশ সেনারা তার কাছে টিন্ডারে প্রচুর বার্তা পাঠিয়েছে। কিয়েভ থেকে মাত্র ২০ মাইল দূরবর্তী অবস্থান থেকে এসব বার্তা পাঠায় তারা। অনেকে সমরাস্ত্র নিয়ে যুদ্ধের পোশাক পরিহিত ছবি, অনেকে আবার অশালীন ছবি পাঠিয়েছে। কেউ কেউ আবার নিজেদের অবস্থান নিয়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। রুশ সেনাদের মোবাইল ফোন বন্ধ করার নির্দেশ দেওয়ার আগপর্যন্ত তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিল।

সিনেলনিকোভা আরও বলেন, পেশিবহুল এক ব্যক্তিকে বিছানায় পিস্তল নিয়ে ছবি তুলতে দেখা গেছে, নিজেকে আবেদনময় করে দেখানোর চেষ্টা করছিল সে। এভাবে ইউক্রেনের অনেক নারীকে তারা আকর্ষণ চেষ্টা করেছে। কেউ কেউ হয়তো তাদের ফাঁদে পা দিয়েছেন। তবে তাদের কাউকে আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়নি। আর শত্রুকে শয্যাসঙ্গী করার কথা তো কখনও ভাবতেই পারব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনীয় নারীদের দিকেও নজর দেয় রুশ সেনারা

আপডেট সময় : ০৫:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২