সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

ইউক্রেন সেনাবাহিনীকে সরকার উৎখাতের আহ্বান পুতিনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে পরোক্ষভাবে ইউক্রেন সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন।

তিনি তার ভাষণে ইউক্রেন সরকার এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে ব্যঙ্গবিদ্রূপ করে তাদের “নব্য-নাৎসী” এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ বিরোধী বাহিনী “ব্যান্ডেরাইট” বলে উল্লেখ করেন এবং বলেন: “তারা সন্ত্রাসীদের মত আচরণ করছে। রাশিয়া, শান্তিকামী জনগণকে হত্যা করছে এমন অভিযোগ করে তারা এই সাধারণ মানুষকে ঢাল হিসাবে তুলে ধরে নিজেদের আচরণ ঢেকে রাখছে।

“এটা সুনিশ্চিত যে বিদেশী পরামর্শদাতাদের সুপারিশে তারা এসব কিছু করছে।

সবার উপরে তাদের পরামর্শ দিচ্ছে আমেরিকা। ”
এরপর ইউক্রেন সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি কথা বলেছেন।

“ইউক্রেনের সশস্ত্র সেনাদের উদ্দেশ্যে আমি আবার বলতে চাই: এই নব্য নাৎসীদের আপনাদের শিশু, আপনাদের স্ত্রী, আপনাদের বৃদ্ধ মানুষদের মানব-ঢাল হিসেবে ব্যবহার করতে দেবেন না।

“নিজেদের হাতে ক্ষমতা তুলে নিন।

কিয়েভের ওই মাসকাসক্ত এবং নব্য নাৎসী দলের সাথে কথা বলার চেয়ে আমরা এবং আপনারা কথা বললে একটা চুক্তিতে পৌঁছন অনেক সহজ হবে। ”সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেন সেনাবাহিনীকে সরকার উৎখাতের আহ্বান পুতিনের

আপডেট সময় : ১০:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২