সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

৩ মার্চ উদ্বোধন হচ্ছে বরিশাল আদালতের বহুতল ভবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফ হোসেন॥ দীর্ঘ সাত বছর পর আগামী ৩ মার্চ উদ্বোধন হচ্ছে বহুল প্রতিক্ষিত বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ১০তলা নতুন ভবন। ওইদিন প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী মোঃ আনিসুল হক ভার্চুয়াল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির তরিকুল ইসলাম বিষয়টির নিশ্চিত করেন। বরিশাল গণপূর্ত বিভাগ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১২ জানুয়ারি ১০ তলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ভবন নির্মাণের কাজ শুরু হয়। ওইদিন আইনমন্ত্রী মোঃ আনিসুল হক আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর ভবন নির্মাণ কাজের অনুমোদন দেয়া হয়।

৪৯ কোটি ১৭ লাখ টাকা আরডিপিপি মূল্য নির্মাণ ব্যয় ধরা হয়। ৩০ মাসের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ থাকলেও নানা কারণে ২০১৯ সালের মাঝামাঝি এসে নির্মাণ কাজ শেষ হয়। এরপর করোনা মহামারীর কারণে ভবনের উদ্বোধন নিয়ে জটিলতা দেখা দেয়। ফলে দীর্ঘ তিন বছর পর আগামী ৩ মার্চ উদ্বোধন হচ্ছে বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন। সূত্রে আরও জানা গেছে, ভবনটি চালু হলে আদালতের এজলাসসহ বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হবে। ভবনের অভাবে জেলা প্রসাশন ভবনে যে এজলাস রয়েছে তা সব আদালত চত্বরে নিয়ে আসা হবে।

আইনজীবী ও বিচারপ্রার্থীরা আদালত চত্বরের মধ্যে থেকেই সব কাজ সম্পন্ন করতে পারবেন। বিচার কাজের জন্য তাদের আর ছোটাছুটির কষ্ট করতে হবে না। ভবনে বিচারক ও বিচারপ্রার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ১০ তলা এ ভবনে ১৩টি এজলাস থাকবে। পাশাপাশি বিচারকদের খাসকামড়া, শিক্ষানবীস বিচারকদের জন্য আলাদা কক্ষ, কনফারেন্স রুম, নামাজের কক্ষ, ক্যাফেটিরিয়া, গাড়ি পাকিং এর ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও এজলাস থেকে একটু দুরে রাখা হয়েছে বিচারপ্রার্থীদের জন্য বসার জায়গা। বিচার প্রার্থীদের সাথে আসা ছোট শিশুদের খাওয়ানো এবং রাখার জন্য সু-ব্যবস্থাও করা হয়েছে। একইসাথে ভবনে ওঠা নামার জন্য রয়েছে তিনটি অত্যাধুনিক লিফট। যারমধ্যে একটি বিচারকদের জন্য ও অপর দুইটি আদালতের অন্যান্য কর্মচারী ও বিচারপ্রার্থীদের জন্য।

এবিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ বলেন, নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই। করোনার কারণে উদ্বোধন নিয়ে একটু জটিলতা ছিল। তবে আগামি ৩ মার্চ ভবনটি উদ্বোধনের তারিখ নির্ধারন করা হয়েছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, আগামি ৩ মার্চ আইনমন্ত্রী মোঃ আনিসুল হক বরিশালবাসীর বহুল কাঙ্খিত জুডিশিয়াল ভবনের উদ্বোধন করবেন। এরমধ্য দিয়ে বিচার কার্য আরেক ধাপ এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ মার্চ উদ্বোধন হচ্ছে বরিশাল আদালতের বহুতল ভবন

আপডেট সময় : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২