সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বুস্টার ডোজ দেওয়া থাকলে ভারত যেতে লাগবে না ৭২ ঘণ্টার টেস্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বুস্টার ডোজ দেওয়া থাকলে এখন থেকে বেনাপোল দিয়ে ভারতে যেতে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ লাগবে না। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, যেসব যাত্রী দুই ডোজ টিকা শেষ করে বুস্টার ডোজ নিয়েছেন তাদের ভারতে যেতে আর ৭২ ঘণ্টার আরটিপিসিআরের করোনা টেস্টের কোনও সনদ লাগবে না। কিন্তু ভ্রমণ শেষে দেশে ফিরে আসার সময় সে দেশ থেকে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ আনতে হবে।

ভারতফেরত যাত্রী পরেশ বড়ূয়া বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বুস্টার ডোজ দেওয়া থাকলে করোনা টেস্টের সনদ লাগছে না। কিন্তু ফিরে আসার সময় ভারতের ইমিগ্রেশনে আগের মতো ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ দেখাতে হচ্ছে। যদি উভয় দেশে একই নিয়ম চালু হতো তাহলে সাধারণ যাত্রীরা অতিরিক্ত খরচের হাত থেকে রেহাই পেতেন।’

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে কর্মরত ডা. জাহিদুর রহমান জাহিদ জানান, ভারত থেকে আসার সময় ভারতীয় এবং বাংলাদেশি উভয় যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টার আরটিপিসিআরের সনদ লাগছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বুস্টার ডোজ দেওয়া থাকলে ভারত যেতে লাগবে না ৭২ ঘণ্টার টেস্ট

আপডেট সময় : ১০:১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২