সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইউক্রেনে ভয়ঙ্কর ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা, জেনে নিন এটি কী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

এদিকে, যুদ্ধ শুরুর বেশ কয়েকদিন আগে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ এর প্রতিবেদনে ইউক্রেনে ভয়ঙ্কর ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা করা হয়েছে।

জেনে নিন ‘ফাদার অব অল বম্বস’ আসলে কী?
‘ফাদার অব অল বম্বস’ বা এফওএবি কী?

এটি বিশাল শক্তিশালী ৪৪ টনের টিএনটি বোমা, যার অভিঘাতের পরিসর হতে পারে ৩০০ কিলোমিটার অঞ্চলজুড়ে। এটি অতি শক্তিধর একটি থার্মোব্যারিক বোমা।

বিমান থেকে এই এফওএবি বোমা ফেলা হয় লক্ষ্যস্থলে। মাঝ আকাশেই এটিকে ডিটোনেট করা হয়।

এই বোমা ফাটার পর যে শকওয়েভ এবং তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাত এতটাই বেশি যে ক্ষতির পরিমাণ কল্পনাও করা যায় না। ২০০৭ সালে এই বোমা তৈরি করে রাশিয়া। আমেরিকার ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি’র থেকে এটি চার গুণ বেশি শক্তিশালী।
‘মাদার অব এল বম্বস’ রয়েছে আমেরিকার কাছে।

২০১৭ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। সেই বোমার অভিঘাতে কত মানুষের মৃত্যু হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে আনেনি যুক্তরাষ্ট্র। সূত্র: দ্য সান, নিউ ইয়র্ক টাইমস, এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনে ভয়ঙ্কর ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা, জেনে নিন এটি কী

আপডেট সময় : ০৯:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২