সংবাদ শিরোনাম ::
​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ০৪ চোর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: ২০২১ সালের ৩১ মে বিয়ানীবাজার থানাধীন চারাখাই এলাকা হতে ০২ টি মোটরসাইকেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় নিয়মিত মামলা রুজু হলে মামলাটি তদন্তের জন্য এস আই মোস্তাক আহমদ কে নিয়োজিত করা হয়। চুরির ঘটনার রহস্য উদঘাটনের জন্য সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন এবং জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে সংঘবদ্ধ মোটর সাইকেল চোরদের বিষয়ে তথ্য সংগ্রহ অব্যাহত থাকে। এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট জেলা এলাকার বিভিন্ন থানায় বিয়ানীবাজার থানা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারী তারিখ রাতে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গোলাপগঞ্জ থানাধীন উত্তর কানিশাইল এর মৃত আব্দুস শুক্কুর এর পুত্র রুবেল আহমদ (২৭) কে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সে তার সহযোগী চোরদের নাম প্রকাশ করলে ২৪ ফেব্রুয়ারী রাতে রুবেল আহমদ এর সহযোগী মোটর সাইকেল চোর চক্রের সদস্য- সাজ্জাদুল ইসলাম শাহী (২২), পিতা- শানুর মিয়া, সাং-উত্তর কানিশাইল, আব্দুল আহাদ (৩০), পিতা- আঃ লতিফ,সাং-বাঘা, উভয় থানা- গোলাপগঞ্জ জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে জয়নাল মিয়া শিপন (২১), পিতা- লিলু মিয়া, হাসানুর রহমান হাসান (২২), পিতা-রফিক মিয়া, উভয় সাং-গোয়ালগাও, থানা-দক্ষিণ সুরমা, থানা- মোগলাবাজার, এসএমপি, সিলেটদের আটক করে তাদের হেফাজত হতে বিশ্বনাথ হতে একটি ডিসকভার মোটর সাইকেল এবং দক্ষিণ সুরমা থানা এলাকা হতে একটি হোন্ডা মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলার মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: লুৎফর রহমান বলেন, আসামীদের গ্রেফতারে জেলা পুলিশের সকল থানাকে সিলেট জেলার পুলিশ সুপার মহোদয়ের পক্ষ হতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছিল। এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদের ও আইনের আওত্তায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ০৪ চোর আটক

আপডেট সময় : ০৬:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২