সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বাবুগঞ্জে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে এক মাদ্রাসা ছাত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাপুর গ্রামে। নিহত মাদ্রাসা ছাত্রী জাহা পুর দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী ও একই এলাকার মোঃ শওকত আলী বেপারীর মেয়ে।

থানা সূত্রে জানা গেছে, সুমীর বাবার সাথে মায়ের সম্পর্কের অবনতি হলে সুমীর মা শিউলী বেগম তার স্বামী শওকত আলী কে ২০২০ ইং তালাক প্রদান করেন। তাই সুমী আক্তার তার মায়ের সাথে নানা বাড়িতে থাকতেন। নিহতের মা শিউলী বেগম ও অভিযুক্ত রাকিব এর মায়ের সাথে এনজিও তে চাকরির সুবাদে একটি সুসম্পর্ক ছিল। সু সম্পর্ক থাকার সুবাদে সুমী আক্তার (১৩) তার মায়ের সাথে রাকিবের বাড়িতে যাওয়া আসা করতো। সে কারণে রাকিবের দৃষ্টি পরে সুমী আক্তারের উপর। তারপর পর থেকে রাকিব ও সুমীর মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। কিন্তু রাকিবের প্রথম বউ থাকায় তিনি বিবাহ করতে অস্বীকার করেন। এতে সুমী ও রাকিবের মধ্যে কিছুটা ঝগড়াঝাটি হয়। পরে রাকিব সুমীর পরিবারের কাছে বড় বউকে তালাক দেওয়ার কথা বলে ১ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় সুমী আক্তার ও রাকিবের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে অভিমান করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুমী আক্তার।

সুমীর মা শিউলী বেগম অভিযোগ করে বলেন, তার মেয়েকে একই ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের মৃত মোবারেক ফকিরের পুত্র রাকিব (৩০) প্রায়শই মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের প্রস্তাবে উক্তাক্ত ও বাজে কথা বলতো। সুমী আক্তারের মা শিউলী বেগম কন্যাকে ফোন দিতে নিষেধ করা সত্তেও তাতে কর্নপাত করেনি রাকিব।

গত ২১ জানুয়ারি ২০২২ ইং সুমীর মা বখাটে রাকিবের বাসায় তাকে শেষ বারের মত আবারো নিষেধ করতে গেলে, সে সুবাদে খালি ঘড়ে পড়ন্ত বিকেলে আত্মহত্যার উদ্দেশ্যে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সুমী ।

বাড়ির লোক জন টের পেয়ে সুমীর শরীরের আগুন নিভিয়ে স্থানীয় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমীকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে সুমীর অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেও তার (সুমীর) অবস্থার পরিবর্তন দেখতে না পেয়ে তার মা শিউলী বেগম বরিশালের বাবুগঞ্জের গ্রামের বাড়ি নিয়ে আসেন।

বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি সকাল ৭ টা ৩০ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন সুমী।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে বাবুগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। এ ব্যাপারে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এব্যাপারে অভিযুক্ত রাকিবের মোবাইল ফোনে বারবার কল দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২