কালকিনিতে স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ১০:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ ১১২ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার পুর্বএনায়েতনগর এলাকা থেকে জহিরুল ইসলাম(১৬) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ছাত্র মোহরদ্দিরচর গ্রামের বারেক সরদার ছেলে ও সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও এলাকার সুত্রে জানাগেছে, স্কুলছাত্র জহিরুল ইসলামকে বুধবার গভীর রাতে দুর্বুত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ঘরের মেঝেতে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখে থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
পুর্বএনায়েতনগরের ইউপি চেয়ারম্যান রেহেনার স্বামী নেয়ামুল আকন বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে বলতে পারবনা। আসলে দুঃখজনক ঘটনা।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক এসআই সমুন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। লাশের গলায় কোপের আঘাত রয়েছে। নিহত জহিরুল দশম শ্রেনীর ছাত্র।


























