সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে যোগদান করলেন আ ক মোঃ মিজানুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে অবসর নেয়া সাবেক অধ্যক্ষ আ ক মোঃ মিজানুর রহমান পুনরায় এক বছরের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। বুধবার সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে প্রথম বারের মতো এক বছরের জন্য তিনি এই নিয়োগ পেয়েছেন। আগামী এক বছর তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।

কলেজ সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি ২০২২ অনুমোদন মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষক চাকরির শর্তাবলী বেগুলেশন সংশোধনী ২০১৯এর ৪ ক(২) ধারায় উল্লিখিত জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে নিয়োগ দেয়া হয়।

২৬ জানুয়ারী ২০২২ অনুষ্ঠিত এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি মোঃ সিরাজ উদ্দিন আহমেদ পুনরায় অ ক মোঃ মিজানুর রহমান কে নিয়োগ প্রদান করেন।
তারই ধারাবাহিকতায় আ ক মোঃ মিজানুর রহমান গতকাল বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব গ্রহণ করেন।

আ ক মোঃ মিজানুর রহমান ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারী বাবুগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেছিলেন। গত ১৯ অক্টোবর ২০২১ সালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে অবসরে যান। তিনি অবসরে যাওয়ার পরে ওই কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ শাহে আলম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব পালন করেছিলেন।

তাকে পুনরায় নিয়োগ দেয়ায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গভানিং বডির সভাপতি সাবেক সচিব ইতিহাসবিদ মোঃ সিরাজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন কলেজ শিক্ষক কাউন্সিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে যোগদান করলেন আ ক মোঃ মিজানুর রহমান

আপডেট সময় : ০১:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২