সংবাদ শিরোনাম ::
​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

বরিশালে কালোবাজারে টিসিবির পণ্য বিক্রির চেষ্টা, ডিলারকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মজুদকৃত পণ্য উদ্ধার করে খোলাবাজারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

বুধবার জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টিসিবি আঞ্চলিক কার্যালয় বরিশাল নগরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম তদারকি করে। এ সময় নগরের গরিয়ারপাড়ের সেতুবন্ধন ক্লাব সংলগ্ন এলাকায় ট্রাকসেল মনিটরিংকালে নির্ধারিত ট্রাকে ১৬২ লিটার তেল, ১০০ কেজি ডাল এবং ১০০ কেজি চিনি কম পাওয়া যায়।

এ সময় ওই ট্রাকের বিক্রয় কর্মী মনিটরিং টিমকে জানান, ডিলার মো. জাহাঙ্গীর হোসেন টিসিবি থেকে পণ্য উত্তোলন করার পর উল্লিখিত পণ্য বিক্রি না করে গুদামজাত করেছেন।

পরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত পণ্য উদ্ধার করে পুনরায় জনগণের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমিরানী মিত্র নগরের হাটখোলা রোডস্থ বিসমিল্লাহ স্টোরের স্বত্বাধিকারী ও টিসিবির ডিলার মো. জাহাঙ্গীর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করেন।

টিসিবির ট্রাকসেল কার্যক্রম মনিটরিং করার সময় টিসিবি আঞ্চলিক কার্যালয় বরিশাল বিভাগীয় প্রধান আল আমিন হাওলাদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং মো. শাহ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে কালোবাজারে টিসিবির পণ্য বিক্রির চেষ্টা, ডিলারকে জরিমানা

আপডেট সময় : ০৫:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২