সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নাগরপুরে রাস্তায় বেড়া দিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে চলাচলের একমাত্র রাস্তায় টিনের বেড়া দিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার সহবতপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মোঃ আলমগীর হোসেন বলেন,গত ১০ ফেব্রুয়ারী প্রতিপক্ষ মোঃ মঙ্গল মিয়া,মোঃ এরশাদ গং জোরপূর্বক আমাদের চলাচলের একমাত্র রাস্তায় টিনের বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছে। রাস্তাটি আমাদের নিজস্ব জায়গায় হওয়া সত্বেও আজ আমরা তিনটি পরিবার অবরুদ্ধ।এছাড়া প্রতিপক্ষরা আমাদের খুন জখমের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমরা অসহায় হয়ে পড়েছি।এ বিষয়ে ভুক্তভোগী হামেদ বেপারী জানান,আমরা ১২/১৫ টি গরু লালন পালন করি।রাস্তাটি আটকিয়ে দেওয়ার কারণে গোখাদ্য আনা নেয়া সহ গরুগুলোকে বাহিরে নিতে পারছি না।ফলে খাদ্যের অভাবে গরুগুলো যেকোন সময় মারা যেতে পারে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

এ ঘটনায় আলমগীর হোসেন বাদি হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার এএসআই রাশেদ জানান,জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে টাংগাইল জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪ ধারা জারি করেছে।
এ ব্যাপারে সহবতপুর ইউপি চেয়ারম্যান বলেন,বিষয়টি নিয়ে শালিসী বৈঠক হলেও সমাধান করা সম্ভব হয় নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে রাস্তায় বেড়া দিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

আপডেট সময় : ০৯:১৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২