সারা দেশের ন্যায় বাকেরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- আপডেট সময় : ০৮:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২ ১১২ বার পড়া হয়েছে

মোঃ বশির উদ্দিন বরিশাল বাকেরগঞ্জ সংবাদদাতা।
বরিশালের বাকেরগঞ্জে একুশের প্রথম প্রহর সহ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
অমর একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়জনে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক ও পুষ্প মাল্য অর্পণ করেন বরিশাল ০৬ বাকেরগঞ্জ আসনের সংসদ বেগম নাসরিন জাহান রত্না।
উপজেলা আওআমীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় , সহকারী কমিশনার (ভুমি) আবুজর মোঃ ইজাজুল হক উপজেলার মুক্তিযোদ্ধারা বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা আওমীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সরকারি বাকেগঞ্জ কলেজ,সরকারি বালিকা বিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ আবুল হোসেন খান শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন।

























