সংবাদ শিরোনাম ::
ডিমলায় ৭২ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২ ৩০২ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফমারীর ডিমলায় মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার হয়েছে ১ জন মাদক ব্যবসায়ী । ২০ ফেব্রুয়ারী (রবিবার ) সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তইবুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২২) কে ঝুনাগাছ চাপানী বাজারের ঢাকাগামী গাড়ী তাজ কাউন্টার থেকে ৭২ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করে এলাকার যুব সমাজ ও গ্রাম পুলিশ দিলিপ চন্দ্র রায়। পরে থানা পুলিশকে খবর দিলে ডিমলা থানা ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, এস আই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আসাদুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । এ বিষয়ে ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে


























