সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

রাজাপুরে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে শ্রমিক বহনকারী ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার দুলাল খান নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার উত্তর বাগড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনাস্থল থেকে ১৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আরও বেশ কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করেছেন। তাদের মধ্যে সাতজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অবস্থা আশঙ্কাজনক হওয়া চারজনকে বরিশাল শের-এ- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় সাংবাদিকদের জানান, বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহী বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের ১৩ জন শ্রমিক বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস-ট্রাক দুটোই দুমড়েমুচড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত

আপডেট সময় : ০৬:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২