বাবুগঞ্জে আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২ ৭২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ বাবুগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এ্যাড. সুবাস চন্দ্র শীল।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় পরিচিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ শাহীনুল ইসলাম সিকদার, সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল সিকদার, আব্দুল মান্নান হাওলাদার, মোঃ মিজানুর রহমান রাজা, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মশিউর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, ইকবাল আহমেদ আজাদ, মোঃ জাহাঙ্গীর হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মোঃ আবু সুফিয়ান, মোঃ হাসানুর রহমান খান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ শামসুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক শ্রী পরিতোষ চন্দ্র পাল, কৃষি প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারজানা বিনতে ওহাব, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক রিফাত জাহান তাপসী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুরুজ সিকদার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, সম্মানিত সদস্য মোঃ আতিকুর রহমান, মোঃ কামরুল আহসান খান হিমু, মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, মোঃ নূরে আলম বেপারীসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নবগঠিত কমিটিতে স্থান পাওয়া সকল নেতা কর্মীদের সনদপত্র প্রদান ও রজনীগন্ধা ফুলেল শুভেচছার মাধ্যমে বরণ করা হয়।

























