সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান করতে গিয়ে ‘ভুয়া’ ইউএনও আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গায় মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ অভিযান চালানোর সময় আকবর হোসেন লিন্টু নামে ভুয়া ইউএনও আটক হয়েছেন। এসময় উত্তেজিত জনতা মারধর করে তাকে পুলিশে দেয়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এ ঘটনা ঘটে। আকবর হোসেন লিন্টু (৪২) চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার নুরুল হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে ডিঙ্গেদহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করছিলেন। এ সময় অনিয়মের অভিযোগ তুলে একটি খাবারের দোকানে ২০০ টাকা জরিমানা করেন। পরে আরেকটি দোকানে গিয়ে মিষ্টি জব্দ করে তা বিনষ্ট করেন। বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করে জেরা করেন স্থানীয়রা। পরে স্থানীয়দের তোপের মুখে স্বীকার করেন তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়। এসময় উত্তেজিত জনতা মারধর করে পুলিশকে জানায়। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান করতে গিয়ে ‘ভুয়া’ ইউএনও আটক

আপডেট সময় : ০৯:৫০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২