সংবাদ শিরোনাম ::
উজিরপুরে ইঁদুরের ফাঁদে বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ৭৬ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার ফাঁদে আটকে গিয়ে আউয়াল হাওলাদার (৬৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের আউয়াল হাওলাদার বাড়ীর পাশে নিজের ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার ফাঁদ দেখতে যান। এসময় সে অসাবধানতাবশত পা পিছলে ওই ফাঁদের ওপর পরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে ঘটনাস্থলে যান। এসময় পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। ###

























