প্রেমের টানে সীমান্ত পাড় ঘর বাধা হলো না ভারতী কিশোরীর
- আপডেট সময় : ০৩:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ ৮৪ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ প্রেমের টানে সীমান্ত পাড় হয়ে এসেও ঘর বাধা হলো না ভারতীয় কিশোরী মোছা. খুশিনুমা (১৭)। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে প্রেমিকের বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়ে পুলিশের জালে ধরা পড়ে। আটককৃত কিশোরী ভারতের উত্তর দিনাজপুর জেলার চপড়া থানাধীন গোয়ালপুর পুলিশ ফাঁড়ির হারিয়ানা গ্রামের ইসরাইল এর মেয়ে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানান ঠাকুরগাও জেলাধীন বালিয়াডাঙ্গী থানার রতনদিঘি গ্রামের ইসলাইল হোসেনের ছেলে আঃ লতিফ (২১)র সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে লতিফ বৈধভাবে ভারতে গিয়ে খুশিমুনা এর মায়ের অনুমতি সাপেক্ষে বিবাহ করে। সেই সুবাদে লতিফ ভারতের একটি হোটেলে বেশ কিছুদিন কাজ করে শ্বশুড়বাড়িতে অবস্থান করে। কয়েক মাস পর লতিফ বাংলাদেশে চলে আসে। সেই সূত্রে খুশিমুনা ১৬ ফেব্রæয়ারি রাতে ভারত সীমান্তের মহানন্দা নদী পাড় হয়ে প্রেমিকের বন্ধুর বাড়ি সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে উঠে। আজ বৃহস্পতিবার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভারতীয় কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে কিশোরীকে পতাকা বৈঠকে ফেরৎ পাঠানোর জন্য বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তেঁতুলিয়া কোম্পানী সদর ও ভারতের ১৭৬ ব্যাটালিয়ন হাফতিয়াগজ বিএসএস ক্যাম্পে কিশোরীকে ফেরৎ পাঠানোর জন্য পুরাতন বাজার সীমান্ত পিলার ৪৪৩ এর ৩ এস এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশ বর্ডার গার্ড তেঁতুলিয়া কোম্পানী সদর সুবেদার আ. মোতালেব এর নেতৃত্বে ৫ সদস্য এবং ভারতের হাফতিয়া বিএসএফ ক্যাম্পের সহকারি কমান্ডডেন্ট কমল সেন এর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল অংশগ্রহণ করেন। এসময় তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন চন্দ্র রায়, নারী এসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু ভারতীয় বিএসএফ কিশোরী খুশিমুনার বাড়ির ঠিকানায় যোগাযোগ করতে না পারায় শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সময় নিয়ে পতাকা বৈঠকের সমাপ্তি করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, শুক্রবার সকাল ১০ টার পরে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। #

























