সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পুলিশ সুপারের মধ্যস্থতায় মোছাঃ জেসমিন খাতুন, ফিরে পেল তার সুখের সংসার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

মোছাঃ জেসমিন খাতুন (২২), পিতা-মোঃ মহর আলী, সাং-দশমীপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা এর সাথে অনুমান ০৭ বছর পূর্বে মোঃ জুলহাস (২৫), পিতা- মোঃ মোমিন, সাং-ঝোরঘাটা, থানা ও জেলা-চুয়াডাঙ্গা এর ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। তাদের সংসার জীবনে ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর হতে যৌতুকের দাবিতে মোঃ জুলহাস তার স্ত্রী জেসমিন খাতুনের সাথে পারিবারিক কলহে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে জুলহাস ও তার পরিবারের লোকজন জেসমিন খাতুনকে শরিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। জেসমিন খাতুন বিষয়টি তার পিতা মোঃ মহর আলীকে জানালে তিনি মেয়ের সুখের চিন্তা করে কিছু টাকা দেয়। সেই টাকা জুলহাস কুপথে বিপথে নষ্ট করে পুনরায় জেসমিন খাতুনের উপর শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় জেসমিন খাতুন তার সন্তানকে নিয়ে পিতার বাড়িতে আশ্রয় নেয়।

জেসমিন খাতুন ও তার পিতা বিভিন্ন জায়গায় তাদের সমস্যার সমাধান চেয়ে যোগাযোগ করেও কোন সমাধান না পেয়ে। অবশেষে তার অসহায়ত্ব থেকে পরিত্রান পাওয়ার জন্য মান্যবর পুলিশ সুপার চুয়াডাঙ্গা মহোদয়ের নিকট আসেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার কার্যালয়ে অবস্থিত “উইমেন সাপোর্ট সেন্টার” এর দায়িত্ব প্রাপ্ত এএসআই (নিরস্ত্র) মিতা রানী‘কে দায়িত্ব দেন। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উভয় পক্ষকে অদ্য ১৭.০২.২০২২ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জনাব মোঃ জাহিদুল ইসলাম বিপিএম-সেবা এর প্রত্যক্ষ মধ্যস্থতায় মোঃ জুলহাস তার স্ত্রী মোছাঃ জেসমিন খাতুুনের সাথে পুনরায় সংসার করতে সম্মত হয়। অবশেষে পুলিশ সুপার, চুয়াডাঙ্গার হস্তক্ষেপে মোছাঃ জেসমিন খাতুন ফিরে পেল তার সুখের সংসার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ সুপারের মধ্যস্থতায় মোছাঃ জেসমিন খাতুন, ফিরে পেল তার সুখের সংসার

আপডেট সময় : ০৩:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২