সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

মাদারীপুরে চিরকুট লিখে কিশোরীর আত্নহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় চিরকুট লিখে প্রাপ্তি (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত প্রাপ্তি ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতগ্রাম গ্রামের গানেন্দ্র ঢালীর মেয়ে। মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে ওই কিশোরী আত্মহত্যা করে। পরে রাতে থানা পুলিশ খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে আজ বুধবার সকালে জানাগেছে, প্রাপ্তি ঢালী তার নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখে ডাসার থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহত কিশোরীর কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করেন। এ চিরকুটে লেখা রয়েছে কিশোরী প্রাপ্তিকে তার শ্বশুর বাড়ীর লোকজন কেউ তাকে ভালোবাসতো না,শুধুমাত্র পড়াশুনা করতে চাইত বলে শ্বশুর বাড়ীর লোকজন তাকে মানসিকভাবে যন্ত্রণা দিতো। তাই সে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করি।
পারিবারিক বিষয় নিয়েই সে আত্নহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরে চিরকুট লিখে কিশোরীর আত্নহত্যা

আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২