সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে ছাত্রদলের পরিচিতি সভায় দুই পক্ষের হাতাহাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে মহানগর ছাত্রদলের পরিচিতি সভায় দুই পক্ষের মধ্যে দুই দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বিকেলে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এদিকে হাতাহাতির বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বিরোধী দলের ওপর দায় চাপিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির। বলেন, ‘বিরোধী পক্ষের লোকজন এসে এই ঘটনা ঘটিয়েছে।

সভায় যোগ দিতে এদিন দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড ও কলেজ ইউনিট ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।

সভার শুরুতে মহানগর ছাত্রদলের সহ সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহলে রাঢ়ীসহ মহানগর ছাত্রদলের কয়েকজন নেতা বক্তব্য রাখেন। এরই মধ্যে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সমর্থক ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

দুই দফা হাতাহাতির পর ছাত্রদলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, ‘হাতাহাতির বিষয়টি বিচ্ছিন ঘটনা। বিরোধী পক্ষের লোকজন এসে এই ঘটনা ঘটিয়েছে।’ মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মুঠোফোনে বলেন, ‘আমি প্রোগ্রামে ছিলাম না। চক্রান্ত করে আমার সমর্থকদের নাম জড়ানো হচ্ছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’ দীর্ঘ ১৮ বছর পর চলতি সপ্তাহে মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ৫ সদস্যের কমিটি ঘোষণা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ছাত্রদলের পরিচিতি সভায় দুই পক্ষের হাতাহাতি

আপডেট সময় : ০৩:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২