সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে স্বামীর পরীক্ষা দিতে গিয়ে স্ত্রী আটক, এক বছরের কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ ‘বডি চেঞ্জ’ করে স্বামীর অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন স্ত্রী। বিষয়টি ধরা পড়লে স্ত্রীকে এক বছরের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পাশাপাশি ওই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। ঝালকাঠি সরকারি মহিলা কলেজে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। কক্ষ পরিদর্শকের অবহেলার কারনে মেয়েটি এমন সুযোগ পেয়েছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের নেছারাবাদ এলাকার বাসিন্দা মতিউর রহমান ঝালকাঠি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের কক্ষে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় তিনি অংশ নেন।

বুধবার বেলা একটায় ইংরেজী পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় কক্ষ পরিদর্শক ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম। পরীক্ষার্থী মতিউর রহমানের পরিবর্তে ‘বডি চেঞ্জ’ করে পরীক্ষায় অংশ নেন তাঁর স্ত্রী মারিয়া রহমান। দেড় ঘণ্টা তিনি পরীক্ষার খাতা লিখেন। পরীক্ষার শুরুতে কক্ষ পরিদর্শক খাতায় স্বাক্ষরও করেন।

পরে বিষয়টি ধরা পড়লে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী ওই তরুণীকে আটক করার নির্দেশ দেন। পুলিশ এসে তাকে আটক করে। এ সময় বডি চেঞ্জ করে পরীক্ষা দেওয়ার অপরাধে তাকে এক বছরের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হেমায়েত উদ্দিন বলেন, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা বুধবার শুরু হয়। ইংরেজী পরীক্ষায় স্বামীর পরিবর্তে বডি চেঞ্জ করে স্ত্রী পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি ধরা পড়ে দেড় ঘণ্টা পরে। অসর্তকতার কারনে মেয়েটি পরীক্ষায় অংশ নেয়। ওই মেয়েটিকে আটক করা হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, বডি চেঞ্জ করে পরীক্ষা দেওয়ার অপরাধে ওই তরুণীকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থী মতিউর রহমানকে বহিস্কার করা হয়েছে। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হবে। আটক তরুণীকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় কক্ষ পরিদর্শকের দায়িত্বে অবহেলা রয়েছেকিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে স্বামীর পরীক্ষা দিতে গিয়ে স্ত্রী আটক, এক বছরের কারাদন্ড

আপডেট সময় : ০৩:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২