সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ‘ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ-

পুষ্টি, মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদশনীর আয়োজন এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করা হয়।

বুধবার (১৬-ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্তরে প্রাণিসম্পদ এ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

এসময় অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম৷ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এল এম পি মোঃ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তপন চন্দ্র বর্মন, এল, এস, পি বাদশা সেকেন্দার ভুট্টু প্রমুখ৷ প্রদর্শনী মেলায় বিভিন্ন খামারীদের ৩০টি স্টল অংশ গ্রহণ করে।

উদ্বোধন শেষে খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ অতিথি বৃন্দরা এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত গোখামারীদের হাতে গো-খাদ্য ও ভিটামিন তুলে দেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন গরীব বান্ধব এবং জনবান্ধব সরকার। তিনি আছেন বিধায় আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তিনি আছেন বলেই এ দেশে একটা লোকও না খেয়ে মারা যায় না। বাজার সহনীয় পর্যায় এবং খামারীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে লক্ষ্য রেখে বাজারে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র করা হয়েছে। করোনা মহামারির পরিস্থিতিতে জীবন ও জীবিকা নির্বাহের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে না পারলে, আমাদের উন্নতি ব্যাহত হবে। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশটাকে সবাই মিলে এগিয়ে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২