সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

চুয়াডাঙ্গায় নিখোঁজ আবু হুরায়রার (১০) অর্ধ গলিত লাশ উদ্ধার ও আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আবু হুরায়রা (১০), পিতা-মোঃ আব্দুল বারেক, সাং-তালতলা, ৬নং ওয়ার্ড, থানা ও জেলা-চুয়াডাঙ্গা গত ১৯.০১.২০২২ খ্রিঃ নিজ বাড়ি থেকে বিকাল অনুমান ১৫.৩০ ঘটিকায় তার বাড়ির পাশে প্রাইভেট শিক্ষক রঞ্জুর বাড়িতে প্রাইভেট পড়তে যায়। আবু হুরায়রা মাগরিবের আজানের পরে যথাসময় বাড়িতে না ফেরায় তার মা প্রাইভেট শিক্ষক রঞ্জুর বাড়িতে ছেলেকে খুঁজতে যায়। রঞ্জুর মা জানান যে, রঞ্জু বাড়িতে না থাকায় আবু হুরায়রা স্কুল ব্যাগসহ বইপত্র রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আর পড়তে আসে নাই। তখন আবু হুরায়রার বাবা-মা তাকে আশপাশে এবং আত্মীয়-স্বজনদের নিকট অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা আব্দুল বারেক চুয়াডাঙ্গা থানায় এসে নিখোঁজ হওয়া সংক্রান্তে জিডি করেন। যার জিডি নং-৯১০, তারিখ-১৯.০১.২০২২ খ্রিঃ। পরবর্তীতে হুরায়রা’কে অনেকদিন যাবৎ না পেয়ে তার পিতা আব্দুল বারেক বাদী হয়ে ০৫ জন আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় এজাহার দায়ের করলে চুয়াডাঙ্গা থানার মামলা নং-২২, তারিখ-২৫.০১.২২ খ্রিঃ; ধারা-৩৬৪ পেনাল কোড রুজু হয়।

উক্ত মামলার প্রকৃত ঘটনা উদঘাটনসহ আসামীদের গ্রেফতারের জন্য চুয়াডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামীদের সিডিআর যাচাই করে ১৩.০২.২০২২ খ্রিঃ আসামী ১। মোঃ মোমিন (২৩), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-তালতলা, ৬নং ওয়ার্ড, চুয়াডাঙ্গা পৌরসভা’কে গ্রেফতার করে তাকে অধিক জিজ্ঞাসাবাদে হুরায়রা’কে হত্যা করা হয়েছে মর্মে স্বীকার করেন। বিষয়টি পুলিশ সুপার চুয়াডাঙ্গা অবহিত হয়ে তাৎক্ষনিকভাবে তার দিক নির্দেশনায় আসামী মোমিনের স্বীকারোক্তিমূলে অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা থানাসহ পুলিশের একটি টিম অদ্য ১৪.০২.২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.৫৫ ঘটিকার সময় ভিকটিম আবু হুরায়রা বাড়ি থেকে ৭/৮ শত গজ পূর্ব পার্শ্বে তালতলা নামক কবরস্থানের একটি বেলগাছের নিচে পুরাতন পাকা কবরের মধ্যে গেঞ্জি দিয়ে মুখ বাঁধা অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় মৃত আবু হুরায়রার অর্ধগলিত লাশ উদ্ধার করেন। বর্তমানে আবু হুরায়রার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ধৃত আসামী মোমিন বর্তমানে থানা হেফাজতে আছে মামলার প্রকৃত ঘটনা উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের অনুসন্ধানের জন্য তাকে অধিক জিঙ্গাসাবাদ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় নিখোঁজ আবু হুরায়রার (১০) অর্ধ গলিত লাশ উদ্ধার ও আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২