সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরগুনায় ভালোবাসা দিবসে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ভালোবাসা দিবসে স্ত্রী তাঁর স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর গোপনাঙ্গে ৯টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে এঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিত গ্রামে। এ ঘটনায় আহত সেলিম মিয়া (৪৫) রুহিতা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের হিঙ্গুর শরিফের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী। অভিযুক্ত মমতাজ বেগম সেলিম মিয়ার প্রথম স্ত্রী। সেলিম মিয়ার দ্বিতীয় স্ত্রী পুতুল জানান, চার বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁকে বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব লেগেই থাকত।

এরপর তিনি স্বামীর বাড়ি ছেড়ে দুই বছর আগে তাঁর বাবার বাড়ি মঠবাড়িয়া এলাকায় চলে যান। সেখানে মাঝে মাঝে সেলিম মিয়া বেড়াতে আসতেন। ভুক্তভোগী সেলিম মিয়া বলছে, ‘দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ১০ দিন বেড়ানো শেষে রোববার সন্ধ্যায় বাড়িতে আসি। রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রথম স্ত্রী মমতাজের সাথে ঘুমিয়ে পরি।

সকালে হঠাৎ ঘুমের মধ্যে টের পাই মমতাজ বঁটি দিয়ে আমার গোপন অঙ্গ কাটতেছে। এ সময় আমি ডাক চিৎকার করলে অন্য ঘরে থাকা আমার ছেলেরা আমাকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসে।’ তবে কী কারণে স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে জানেন না তিনি। সেলিম মিয়ার প্রথম স্ত্রীর ছেলে মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা পাঁচ ভাই-বোন। পারিবারিকভাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে মমতাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সেলিম মিয়ার গোপনাঙ্গে ৯টি সেলাই লেগেছে।

হাসপাতালে ভর্তি রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিষয়টি আমরা জানতে পেরে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় ভালোবাসা দিবসে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

আপডেট সময় : ০১:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২