সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফ হোসেন ॥ “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কর্মসূচীর আওতায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের আজ রবিবার বেলা ১১ টার দিকে পুরস্কার বিতরন করা হয়েছে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধণ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যলয়ের সহযোগিতায় নগরীর সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তনের সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক ফরিদা পারভীন।

বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ওয়াহেদুর রহমান, রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার, জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন শ্রেষ্ঠ ও পাঁচজন রানার আপ জয়িতাসহ ৩০ জনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

শ্রেষ্ঠ জয়িতারা হচ্ছেন-অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পটুয়াখালী সদর উপজেলার বুলবুল নারগিস, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী বরিশাল জেলার উজিরপুর উপজেলার এনএম সিদ্দিকা খানম, সফল জননী বরিশাল জেলার মুলাদী উপজেলার সামছুন্নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে ঘুরে দাঁড়ানো বরিশাল সিটি কর্পোরেশনের হাটখোলা এলাকার জেসমিন আক্তার ও সমাজ উন্নয়নে অমসামান্য অবদান রাখা বরিশাল সিটি কর্পোরেশন এলাকার রহিমা সুলতানা কাজল।

এছাড়াও পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন রানার আপসহ বিভাগের বিভিন্ন জেলার ৩০জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

আপডেট সময় : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২